রেল গেট বন্ধ থাকায় চার চাকা গাড়ির ভিতরেই প্রসব হলো এক প্রসূতির
দি নিউজ লায়ন; রেল গেট বন্ধ থাকায় চার চাকা গাড়ির ভিতরেই প্রসব হলো এক প্রসূতির। স্থানীয় সূত্রে জানা যায়, পিলখুড়ি গ্রাম থেকে এক প্রসূতিকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হচ্ছিল। তালিত রেলগেটে আটকে পড়ে তাদের গাড়ি। দীর্ঘক্ষণ রেলগেটটি বন্ধ থাকায় উদ্বিগ্ন হয়ে পড়েন প্রসূতির আত্মীয়রা। এর মধ্যেই মন্দিরা দাস নামে প্রসূতির প্রসববেদনা ওঠে।
খুবই অসুবিধায় পড়তে হয় তাদের। অবশেষে তাদের চারচাকা গাড়ির ভিতরেই প্রসব হয়। গাড়ির ভিতরেই নবজাতক পৃথিবীর আলো দেখল। মন্দিরার বিয়ে হয়েছে বর্ধমান শহরের তিনকোনিয়া এলাকার বাসিন্দার বিজয় দাসের সঙ্গে। এটি তাদের দ্বিতীয় সন্তান। স্থানীয়রা জানান, এ অসুবিধা নিত্যদিনের। প্রায়ই যানজটের সৃষ্টি হয় বর্ধমান বোলপুর সড়কের এই ব্যস্ত তালিত রেলগেটে। এখানে ফ্লাইওভার হবার কথা রয়েছে অনেকদিন ধরেই। আজও এই নিত্য যন্ত্রণার সমাধান হয়নি।

Post a Comment